স্বাধীনতা ডেক্ষ :
ভূমি উন্নয়নে কর আদায় ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকূতি স্বরূপ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব কমিটির সভায় মো: আনোয়ার হোসাইনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা।