১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ২:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন আর নেই

আশিক মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারার সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কলেজ পাড়া এলাকার মরহুম আ: হালিম খাঁনের ছেলে রফিকুল ইসলাম দিপু খাঁন আর নেই। বৃহস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। ওই দিনই বাদ আসর ভেড়ামারা সরকারি কলেজ মাঠে জানাযা শেষে ফারাকপুর গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজের পূর্বে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে গভীর সমাবেদনা ও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আব্দুল আলীম স্বপন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024