১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারাবাসীর স্বপ্ন পূরনে কাজ করে যাবো…..আবু হেনা মোস্তফা কামাল মুকুল

ভেড়ামারাবাসীর স্বপ্ন পূরনে কাজ করে যাবো…..আবু হেনা মোস্তফা কামাল মুকুল

শামিমুল হক শামীম :
ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ক্লীন ইমেজের রাজনৈতিক নেতা আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, ভেড়ামারাবাসী পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বলেই দলমত নির্বিশেষে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে আমার জন্য রাস্তায় নেমেছিল। জনগনের ভালোবাসা আমি পেয়েছে। তাদের কাছে গিয়ে আমি শুনেছি তাদের দুঃখ কষ্ট। জনগনের জন্য আমার দুয়ার সব সময় খোলা থাকবে। তিনি বলেন, ভেড়ামারাবাসীর সমস্যা গুলো চিহ্নিত করে তাদের স্বপ্ন পূরনে আমি কাজ করে যাবো। উন্নয়নের মাধ্যমে জনগনের মনের মনি কোঠায় স্থান করে নেওয়ায় হবে আমার কাজ। আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহিমা আফছার গার্লস স্কুল এ্যান্ড কলেজ কর্তৃক বর্ণাঢ্য এক সংবর্ধনা অনুষ্টানে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, বিজ্ঞ আইনজীবি এ্যাডঃ মোঃ আশরাফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত এবং প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগন উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আবু হেনা মোস্তফা কামাল মুকুল নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রতি দিনই ফুলেল শুভেচ্ছা আর সংবর্ধনা প্রদান অব্যবহত রেখেছেন। পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সুপার মাসুদ করিম সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024