স্বরন আহমেদ :
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক, প্রকৌশলী জাকির হোসেন বুলবুল বলেছেন, কুষ্টিয়া-২ আসনে যোগ্য প্রার্থী কামারুল আরেফিন। আগামী ৭ জানুয়ারী দলমত নির্বিশেষে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করুন। তিনি আমাদের উন্নয়ন এবং শান্তি উপহার দেবেন। তিনি গতকাল সোমবার কুষ্টিয়ার বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার একান্ত এক সাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন। আওয়ামীলীগের এই নেতা বলেন, দীর্ঘ ১৫ বছর কুষ্টিয়া-২ আসনে শরিক দলের এমপি থাকায় আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি। তারা আওয়ামীলীগকে দূরে রেখেছিল। আওয়ামীলীগের নেতাকর্মীদের উপরে হত্যাসহ নির্মম দমন পীড়ন চালিয়েছে। গত ১৫ বছরে এলাকায় কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধুর আর্দশের ত্যাগী সৈনিকেরা এখানে ক্ষমতায় থেকেও বিরোধী দলের মতো নিগৃহীত হয়েছে। এবারে সময় এসেছে, পরিবর্তনের মাধ্যমে এই সকল প্রতিহিংসা পরায়ণ রাজনীতির চরম জবাব দেয়ার। তিনি বলেন, আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করে কামারুল আরেফিনের বিজয় নিশ্চিত করি।