১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১২:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র

দৌলতপুরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র

মুসাবুল হক, দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন দিনরাত তারা। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামীণ জনপদসহ সর্বত্র। প্রার্থীদের যোগ্যতার কথা তুলে ধরে মাইকিংয়েও মুখরিত এলাকা। জয়ের ব্যাপারেও আশাবাদী প্রার্থীরা।
জাসদ সমর্থিত প্রার্থী শরিফুল কবির স্বপন শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় হোসেনাবাদ বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে মশাল প্রতীকে ভোট চান।
জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এমপি, আওয়ামী দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীক নিয়ে নাজমুল হুদা পটল, সাবেক উপজেলা চেয়ারম্যান কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুন।
জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল দৌলতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের কাছে গিয়ে দিনভর ভোট প্রার্থনা করেন। দৌলতপুরের ১৪ ইউনিয়নসহ সর্বত্র এখন ভোটের হাওয়ায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024