১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১১:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে বিএনপি’র মিছিল, গুলি, আটক ২

তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে বিএনপি’র মিছিল, গুলি, আটক ২

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে:
তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সহিরপ্লাজার সামনে গিয়ে মশাল দিয়ে সড়কে আগুন দেয় তারা। এ সময় জিন্দাবাজার পয়েন্টে থাকা পুলিশ দল এগিয়ে এসে মিছিলকারীদের দিকে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পুলিশ রফিকুল নোমান নামে এক ছাত্রদল কর্মী সহ দুই জনকে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। কোতোয়ালি থানার ওসি আলী মোহাম্মদ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন- নাশকতার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে। দু’জনকে আটক করার কথা জানান তিনি। এদিকে- মিছিলের নেতৃত্বে থাকা নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন- পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে দু’জনকে আটক করে নিয়ে গেছে। নগরের জেলরোড এলাকা থেকে মিছিল শুরু করা হয়েছিলো বলে জানান তিনি। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- তফসিলকে প্রত্যাখ্যান করে নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেছেন।
পুলিশ বিএনপি’র কর্মীদের দেখা মাত্রই গুলি করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে- ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা জিন্দাবাজারে এসে অবস্থান নেন। তারাও তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024