১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৫:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দুর্ভিক্ষাসন্ন দেশে নোরাকে কারা এনেছে : মোমিন মেহেদী

দুর্ভিক্ষাসন্ন দেশে নোরাকে কারা এনেছে : মোমিন মেহেদী

প্রেস বিঞ্জপ্তি :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্ভিক্ষাসন্ন দেশে নোরাকে কারা এনেছে? সাধারণ মানুষের পাশে সাহায্য নিয়ে না দাঁড়িয়ে কোটি কোটি টাকা অপচয় করে যারা নোংরামির রাজত্ব তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে জাতির সাথে প্রহসনের বিচার চেয়েছে ছাত্র-যুব-জনতা। একই সাথে সাধারণ মানুষ-সরকারের সর্বস্তরের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি-সচিব-আমলাদেরকেও অপচয় থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

১৯ নভেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈরে এক কর্মী সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতি অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ধর্ম-মানবতাকে বুকে লালনের মধ্য দিয়ে সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। নতুনধারার কোন শক্তির ক্ষমতায় থাকবার চম্বুক বা কোন পক্ষের ক্ষমতায় আসবার সিঁড়ি হতে নয়, জনতার দাবি বাস্তবায়নে নিবেদিত। নিবন্ধিত ৩৯ এবং অনিবন্ধিত ৯৮ টি দলের মধ্যে দেশ-মানুষ-মাটির পক্ষে কেবলমাত্র কাজ করছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। সময় এসেছে নতুনধারার রাজনীতিকে শক্তিশালী করে সম্মিলিতভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রতারকদেরকে চিহ্নিত করার।

কালিয়াকৈরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কালিয়াকৈর শাখার সমন্বয়ক তুষার ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, দেশের জন্য নিবেদিত থেকে কালোকে কালো আর শাদাকে শাদা বলার জন্য নতুনধারার রাজনীতিকে শক্তিশালী করতে হবে এখনই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024