১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিনিধি সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিনিধি সম্মেলন

উজ্জল হোসেন:
কুষ্টিয়ার অনন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। ‘আমরা স্বাধীনতার কথা বলি’ দীপ্ত এই শ্লোগানে অনুষ্ঠিত হয় পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন। ভেড়ামারা থানার সামনে কাচারিপাড়ায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক
দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম। দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এবং নির্বাহী সম্পাদক নোমান জহির রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ওয়ালিউল ইসলাম ওলি মাস্টার । প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম, সহ সম্পাদক ও দৈনিক আজকের আলোর নিজস্ব প্রতিবেদক শাহিন আলম লিটন, দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রবাসী আব্দুর রহমান, স্বাধীনতা পত্রিকার সাংবাদিক সারোয়ার হোসেন, সাজেদুর রহমান, শামীমুল হক শামীম, সাজ্জাদ হোসেন, মোঃ স্মরণ, মোঃ আবু হাসান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024