মাহমুদ্মোল্লাহ সোহেল/ উজ্জ্বল হোসেন :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এবং মেঘনাপাড়া নিয়ে গঠিত ২ নং ওয়ার্ড। রাজনৈতিক ভাবে অত্যান্ত গুরুত্বপূর্ন এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮’শ ৫৩ জন। বাহাদুরপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের সহচর বার্ষিয়ান রাজনৈতিক বাদল মেম্বার এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদের বাড়ি এ ওয়ার্ডে। ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল এবং ২টি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে এ ওয়ার্ডেই।
আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহাদুরপুর ২ নং ওয়ার্ডে নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন ৩ প্রার্থী। এরমধ্যে বর্তমান ইউপি সদস্য আশরাফুল ইসলাম (মোরগ), মোঃ আসলাম উদ্দীন ( টিউবওয়েল) এবং জাহিদুল ইসলাম (ফুটবল)।
সরজমিন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে মূল লড়াই হবে বর্তমান ইউপি সদস্য আশরাফুল ইসলামের মোরগ মার্কার সাথে আসলাম উদ্দীনের টিউবওয়েল মার্কার। তবে জয়জয়াকার অবস্থা টিউবওয়েল’র মার্কার আসলাম উদ্দীনের। বিগত ২টি নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও তার জনসমর্থন প্রচুর। নির্বাচনে হেরে গেলেও তিনি এলাকার মানুষের সেবা করা বন্ধ করেন নি। সব সময় ছিলেন বিপদের কান্ডারী। যে কারনে ভোটাররা একটি বারের জন্য তাকে সুযোগ দিতে চান। মেঘনাপাড়া গ্রামের ভোটার রহমত আলী জানিয়েছেন, আসলাম ছেলে হিসাবে খুবই ভালো। নিজের যে অর্থ সম্পত্তি আছে তা দিয়ে তিনি সব সময় জনগনের খেদমত করেন। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সেবা করে মন জয় করেছেন। বিগত নির্বাচনেও তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করেছি। তবে এ নির্বাচনে তার সমর্থন অনেক জোরালো। সুবিধা বঞ্চিত অনেক মানুষ তাকে একটি বারের জন্য নির্বাচিত করতে চান। এছাড়াও স্থানীয়রা বলেছেন, আঞ্চলিকতার টানেও অনেক সমর্থন রয়েছে আসলাম উদ্দীনের। এবারের নির্বাচনে তিনিই পড়বেন জয়ের মালা।
আসলাম উদ্দীন জানিয়েছেন, জনগনের দোয়া এবং সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। জনগন চায় আমাকে। আমিও জনগনের পাশে আছি সব সময়। সেবা করতে ভালো লাগে আমার। অনাহারী, হতদরিদ্র, প্রতিবন্ধী, এতিমদের কে সব সময় সহযোগিতা করে আসচ্ছি। কিন্তু জনপ্রতিনিধি না হলে প্রানভরে জনগনের সেবা করা মুশকিল হয়ে পড়ে। সে জন্য জনগনো চায় আমাকে নির্বাচিত করে সে সুযোগ দিতে। তিনি বলেন, জনগনের সেবা করার প্রবল ইচ্ছা শক্তি নিয়েই এবারো নির্বাচন করছি। আমার প্রতীক টিউবওয়েল। জনগন ইতোমধ্যেই আমাকে সমর্থন দিয়েছে। ভোট করছি। আমার বিশ্বাস, এবারের নির্বাচনে বিপুল ভোটে জনগন আমাকে নির্বাচিত করবে।