স্বাধীনতা ডেক্স:
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে কে হচ্ছেন চেয়ারম্যান। এ কথার উত্তর, এক কথায় যে কেউ বলে দিত শাহাবুল আলম লালু। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। ভোটারদের মুখে মুখে এখন নতুন নাম। অনেকেই বলছেন, এবার নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী। আবার আঞ্চলিকতার টানে পাল্টেও যেতে পারে নির্বাচনী ফলাফল। নৌকা, মশাল অার অানারস নিয়ে জটিল সমীকরণের হিসাব মেলাতে ব্যাস্ত ধরমপুরের ভোটাররা।