১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ১০:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সায়েদ (১৪) ও রাতুল (১০) নামের দুই শিশু নিহত হয়েছেন।
রবিবার (২৪ অক্টোবর) সন্ধায় উপজেলার মোড়াগাছা ইউনিয়নের ফুটানিতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েদ কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্ৰামের আক্তার মালিথার ছেলে ও রাতুল খোকসার বড়ইচারা গ্ৰামের রফিকের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
এদিকে এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খোকসা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ খোকসার ফুটানিতলা ব্লকের মাঠে খেলা ফুটবল খেলা দেখে সন্ধা সাড়ে ৫ টার দিকে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিল দুই খালাতো ভাই। এসময় রড বোঝায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক কে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024