| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার মোকারিমপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম’র মনোনয়ন পত্র দাখিল

ভেড়ামারার মোকারিমপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম’র মনোনয়ন পত্র দাখিল

নোমান জহির রাজা :
কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলার মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম। আজ বৃহস্পতিবার সাড়ে ৪ টার দিকে তিনি মনোনয়ন পত্র জমা দেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলামের হাতে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পূ‌র্বে এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম তার পিতা মোকারিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক ফজল চেয়ারম্যান, মাতা ও বড় ভাই মোকারিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম র‌ফিকুল ইসলাম শ্যামল’র কবর জিয়ারত করেন। এরপর গোলাপনগরে অব‌স্থিত হয়রত সোলাইমান শাহের মাজার জিয়ারত করেন।
মনোনয়ন জমা দিয়ে এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, জনগন চাই তরুন নেতৃত্ব। দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে তরুন নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন,আমার বাবা এবং বড় ভাই মোকারিমপুর ইউনিয়নবাসীর সেবক ছিলেন। দীর্ঘদিন তারা জনগনের সেবা করেছে। বাবা এবং ভাই এর হাত ধরে আমিও মোকারিমপুর বাসীর সেবা করতে চাই। তিনি সকল শ্রেণি পেশার মানুষ কে ঐক্যবদ্ধ হয়ে দূর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024