নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম। আজ বৃহস্পতিবার সাড়ে ৪ টার দিকে তিনি মনোনয়ন পত্র জমা দেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলামের হাতে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম তার পিতা মোকারিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক ফজল চেয়ারম্যান, মাতা ও বড় ভাই মোকারিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম শ্যামল’র কবর জিয়ারত করেন। এরপর গোলাপনগরে অবস্থিত হয়রত সোলাইমান শাহের মাজার জিয়ারত করেন।
মনোনয়ন জমা দিয়ে এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, জনগন চাই তরুন নেতৃত্ব। দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে তরুন নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন,আমার বাবা এবং বড় ভাই মোকারিমপুর ইউনিয়নবাসীর সেবক ছিলেন। দীর্ঘদিন তারা জনগনের সেবা করেছে। বাবা এবং ভাই এর হাত ধরে আমিও মোকারিমপুর বাসীর সেবা করতে চাই। তিনি সকল শ্রেণি পেশার মানুষ কে ঐক্যবদ্ধ হয়ে দূর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।