| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিছন্নতা অভিযান/ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ডাঃ নুরুল অামীনের ৩ টি পরামর্শ 

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিছন্নতা অভিযান/ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ডাঃ নুরুল অামীনের ৩ টি পরামর্শ 

উজ্জল হোসেন,  ভেড়ামারা  :
একদিকে করোনা মহামারী অন্যদিকে ডেঙ্গুতে বির্পযস্ত ভেড়ামারার সাধারন মানুষ।  অসাবধান বসত ডেঙ্গুর বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। তাই এখনই প্রয়োজন ডেঙ্গু সচেতনতা। ডেঙ্গু প্রতিরোধ এবং ভেড়ামারাবাসীর মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে ভেড়ামারা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল এলাকার ডেঙ্গু বিস্তারের অবাসস্থল ধ্বংস করে
পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম তিনি অভিযান শুরু করেন। এসময় তাঁর নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এডিস মশার লার্ভা সাইড ” তাসলা ১০ডাব্লিউ পি (ল্যামডা সাইহ্যালোথ্রিন) প্রতি লিটার পানিতে ৮ গ্রাম মিশ্রণ করে সম্ভাব্য এডিসের আবাসস্থলে ছিটানো হয়। এবং অাবাসস্থল পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে ভেড়ামারাবাসীকে ৩ টি পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, অামাদের সুরক্ষায় অবশ্যই এগুলো করনীয় এবং পালনীয়। তিনি বলেন, অামাদের যার যার বাড়ীর আঙ্গিনা, তাকেই পরিষ্কার পরিছন্ন করতে হবে, এডিস মশার আবাসস্থলে নিয়মিত লার্ভা সাইড ছিটাতে হবে, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। যা অত্যান্ত জরুরী। ডাঃ নুরুল অামীন বলেন, এ ৩ টি নির্দেশ পালন করতে পারলেই ডেঙ্গুর মত মারাত্বক এবং ভয়াল রোগের হাত থেকে অামরা মুক্তি পেতে পারি। অার পরিষ্কার পরিচ্ছন্নতার এ অভিযান এখন থেকে শুরু করা অামাদের সময়ের দাবী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024