একদিকে করোনা মহামারী অন্যদিকে ডেঙ্গুতে বির্পযস্ত ভেড়ামারার সাধারন মানুষ। অসাবধান বসত ডেঙ্গুর বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। তাই এখনই প্রয়োজন ডেঙ্গু সচেতনতা। ডেঙ্গু প্রতিরোধ এবং ভেড়ামারাবাসীর মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে ভেড়ামারা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল এলাকার ডেঙ্গু বিস্তারের অবাসস্থল ধ্বংস করে
পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম তিনি অভিযান শুরু করেন। এসময় তাঁর নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এডিস মশার লার্ভা সাইড ” তাসলা ১০ডাব্লিউ পি (ল্যামডা সাইহ্যালোথ্রিন) প্রতি লিটার পানিতে ৮ গ্রাম মিশ্রণ করে সম্ভাব্য এডিসের আবাসস্থলে ছিটানো হয়। এবং অাবাসস্থল পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে ভেড়ামারাবাসীকে ৩ টি পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, অামাদের সুরক্ষায় অবশ্যই এগুলো করনীয় এবং পালনীয়। তিনি বলেন, অামাদের যার যার বাড়ীর আঙ্গিনা, তাকেই পরিষ্কার পরিছন্ন করতে হবে, এডিস মশার আবাসস্থলে নিয়মিত লার্ভা সাইড ছিটাতে হবে, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। যা অত্যান্ত জরুরী। ডাঃ নুরুল অামীন বলেন, এ ৩ টি নির্দেশ পালন করতে পারলেই ডেঙ্গুর মত মারাত্বক এবং ভয়াল রোগের হাত থেকে অামরা মুক্তি পেতে পারি। অার পরিষ্কার পরিচ্ছন্নতার এ অভিযান এখন থেকে শুরু করা অামাদের সময়ের দাবী।