১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

চমক ধরে রেখেছে ডেনিশরা

স্বাধীনতার স্পোর্টস ডেক্স :
২৯ বছর পর ইউরোর সেমিফাইনালে পৌঁছলো ডেনমার্ক। আসরের ইতিহাসে দুই সেমিফাইনালের মাঝে সময়ের এত বড় ব্যবধান নেই আর কোনো দলের। আরো চমকের অপেক্ষায় ডেনিশরা।
এবারের ইউরোতে ডেনিশদের শুরুটা ছিল ভিন্ন আবেগের। নিজেদের সেরা তারকা ক্রিস্টিয়ান এরিকসন খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। হতবিহ্বল ডেনমার্ক হেরে গেল গ্রুপে টানা দুই ম্যাচ। তবে এরকিসন সুস্থ হয়ে হাসাপাতাল ছাড়তেই যেন প্রাণ ফিরলো ডেনমার্ক দলে। টানা তিন জয় আরো সেমিফাইনালে পৌছলো ডেনিশরা।

শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারায় ডেনমার্ক। ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হারার পর সেমিফাইনালের কৃতিত্ব দেখানো প্রথম দল ডেনমার্ক। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। আসরে এখনও গোল খায়নি ইংল্যান্ড। অন্যদিকে নিজেদের সব মিলিয়ে শেষ ১৬ ম্যাচের ১৫টিতেই গোল আদায় করেছে ডেনমার্ক।
আজারবাইজানের রাজধানী বাকুতে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে ডেনিশরা। বাকু অলিম্পিক স্টেডিয়ামে টমাস ডেলানি ও কেসপার ডোলবার্গের গোলের পর পর ব্যবধান কমান প্যাট্রিক শিক।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করে ডেনমার্ক, দ্বিতীয়ার্ধে চেক রিপাবলিক। বল দখলে কিছুটা এগিয়ে থাকা চেকরা ম্যাচে গোলের জন্য শট নেয় ১৬টি, ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ডেনমার্কের ১১ শটের ৭টি লক্ষ্যে ছিল।
ডেনিশদের শুরুটা হয় দুর্দান্ত। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাচের প্রথম কর্নারে হেডে বল জালে পাঠান অরক্ষিত মিডফিল্ডার ডেলানি।
২২তম মিনিটে ছয় গজ বক্সের মুখে ভলিতে গোল আদায় করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ডোলবার্গ। আসরে ডোলবার্গের গোল হলো তিনটি। শেষ ষোলোয় ওয়েলসের বিপক্ষে দলের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে করেছিলেন জোড়া গোল।
দ্বিতীয়ার্ধের প্রথম তিন মিনিটে তিনটি সুযোগ তৈরি করে চেক রিপাবলিক। মিকায়েল ক্রমেনচিকের শট সহজেই ঠেকানোর পর বারাকের শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান স্মাইকেল। আর ডি-বক্সে শিকের বাইসাইকেল কিক এক ডিফেন্ডারের গায়ে লাগে।
৪৯তম মিনিটে চেকদের আর আটকে রাখতে পারেনি ডেনিশরা। ডান দিক থেকে ভ্‌লাদিমির কুফলের নিচু ক্রসে ডি-বক্সে ভলিতে ব্যবধান কমান শিক। পাঁচ ম্যাচে শিকের গোল হলো পাঁচটি। আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসলেন তিনি।
১৯৯২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠলো ডেনমার্ক। সেবারও চমক দেখিয়েছিল ডেনিশরা। শুরুতে মূলপর্বে স্থান পায়নি তারা। পরে রাজনৈতিক অস্থিরতায় যুগোস্লাভিয়াকে আসর থেকে বাদ দিলে সুযোগ পায় ডেনমার্ক। আর সেমিফাইনালে শিরোপাধারী নেদারল্যান্ডস ও ফাইনালে শক্তিধর জার্মানিকে হারিয়ে শিরোপা উৎসব করে ডেনিশরা।
এবার প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল ডেনমার্ক। শেষ রাউন্ডে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নেয় শেষ ষোলোয়।
তাদের এই যাত্রায় বড় প্রেরণা হয়ে আছেন ক্রিস্টিয়ান এরিকসেন। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গিয়েছিলেন তিনি। মাঠে চিকিৎসা দেয়ার পর তাকে নেয়া হয়েছিল হাসপাতালে। তার এভাবে অসুস্থ হয়ে পড়ায় স্থম্ভিত হয়ে পড়েছিল ক্রীড়া বিশ্ব। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পান এই মিডফিল্ডার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024