১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:২৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দৌলতপুরে এক নারীর লাশ উদ্ধার

দৌলতপুরে এক নারীর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারায় শ্যামলী খাতুন (২৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দুর্বত্তরা শ্বাসরোধ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পাশে ধনঞ্চে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী খাতুন ঘোড়ামারা গ্রামের তাজমত আলির মেয়ে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ধনঞ্চে ক্ষেতের মধ্যে শ্যামলী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে। কি কারনে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024