১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় আ’ লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়ায় আ’ লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মোঃ শিপন (২৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার (২২ মে) রাত ১২টার দিকে ওই ইউনিয়নের পিতম্বরবরশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আলতাফ শেখের ছেলে।

পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এ সময় শিপনকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। তারপর গ্রামের রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

চেয়ারম্যান আরও বলেন, গতবারের ইউনিয়ন পরিষদের ভোটের সময় থেকেই এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধে চলে আসছে। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

তিনি আরও জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024