১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৮:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আসামি গ্রেফতার

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আসামি গ্রেফতার

শাহীন আলম লিটন :
রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় ১১টি মামলার পলাতক আসামি শাহারিয়ার আহাম্মেদ (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় দৌলতপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের আব্দুল রশিদের ছেলে, শাহারিয়ার আহাম্মেদ।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সিরাজগঞ্জ উপজেলা থেকে নেটওয়ার্ক ট্যাকের মাধ্যমে শাহারিয়া আহাম্মেদকে বুধবার দিবাগত রাত ১১ টার সময় আটক করে দৌলতপুর থানা পুলিশ। শাহারিয়া আহাম্মেদ বিরুদ্ধে দৌলতপুর থানায় চাকুরী দেওয়ার নাম করে প্রতারনা সহ ১১টি মামলা রয়েছে এবং একটি মামলার সাজাভূক্ত পলাতক আসামী বলে তিনি জানান। আজ বৃহস্পতিবার দুপুরে শাহারিয়ার আহাম্মেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে শাহারিয়া আহাম্মেদ গ্রেফতারের কথা শুনে বিভিন্ন এলাকা থেকে পাওনাদারদের থানায় ভিড় করতে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024