জহিরুল কবীর নবীন, ষ্টাফ রির্পোটার :
ভেড়ামারা পৌরসভার নাম ব্যাবহার করে পুরাতন সজনী সিনেমা হলের সামনের জায়গা দখলের উদ্দেশ্যে জোরপূর্বক দোকান ঘরের দেয়াল ভেঙে সাইনবোর্ড টাঙিয়েছে রকিব সরকার ও তার সাঙ্গপাঙ্গরা। পৌরসভার মেয়রের অনুমতি না নিয়েই পটাক স্ট্যান্ডের চালকদের নিয়ে এমন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখিত জায়গার একটি দোকানের লীজ গ্রহীতা মোঃ হুমায়ূন কবীর। তিনি জানান, ১৯৭৫ সাল থেকে এই পজিশন তার দখলে ও তিনি রেলকে খাজনা দিয়ে আসছেন। হটাৎ কিছু ব্যক্তির এমন আইন বহির্ভূত কর্মকান্ডে তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়াও নয়ন, পলাশ,তুহিন সহ আরও কয়েকজন দোকানদার এর সাথে কথা বললে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রকিব গংদের এহেন কর্মকান্ডে ক্ষুব্ধ ওখানকার দোকানদারগন। পৌরসভার নাম ব্যবহার করে এমন কাজ করায় ঐ ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার জন্য মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় দোকানদারগন।
এ বিষয়ে কথা হয় ভেড়ামারা পৌরসভার নবাগত মেয়র অানোয়ারুল কবীর টুটুল জানিয়েছেন, দোকানদারদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। অবৈধ দখলদারদের কোন মতেই সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান।