১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ ট্রেন ঘোরানোর সময় নিহত ১

কুষ্টিয়ায় ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ ট্রেন ঘোরানোর সময় নিহত ১

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার পোড়াদহ জংশনে দুর্ঘটনায় পড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।
তিনি জানান, বুধবার(২৪ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। বুধবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শাহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টায় লাইনচ্যুত ট্রেনের ৮টি চাকাই লাইনের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।’
রেলওয়ের ডিভিশনাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডল জানান, লাইনচ্যুত বগি ও তার পেছনের বগি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুটি বগি রেখে বাকি ট্রেন ঘুরিয়ে আনার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। ৬০ বছর বয়সী ওই নারীর নাম সালেহা বেগম। তিনি মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের বাসিন্দা।
পোড়াদহ রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে অবশিষ্ট ট্রেনটি হালসা থেকে ঘুরিয়ে আনার পথে মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওসি জানান, ওই নারীর সঙ্গে থাকা তার নাতনিও আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024