শাহ্ জামাল :
ক্রমশঃ জমে উঠতে শুরু করেছে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন। নির্বাচন যুদ্ধে অংশনিতে ইতোমধ্যে ৪ মেয়র প্রার্থী এবং ৩৮ জন কাউন্সিলর প্রার্থীরা এখন মাঠে। আগামীকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কোন নাটকীয়তা নানা থাকলে এই প্রার্থীরাই নির্বাচন যুদ্ধে অংশ নিবেন। যাচাই-বাচাই পর্ব থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাবিবুল্লাহ বেলালী নামের একজন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন ভেড়ামারা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী র্কমকর্তা মোঃ সোহেল মারুফ।
মনোনয়ন পত্র বৈধ ঘোষনা হওয়ার পর জোরে শোরে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে আছেন, আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত আনোয়ারুল কবির টুটুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোঃ শামীম রেজা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ সোলেমান চিশ্তী।
ভেড়ামারা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ২০ ডিসেম্বর। ওই সময়ে মেয়র পদে ৫ জন । সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী হিসাবে ১০জন এবং ৯টি ওয়ার্ডের ২৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ২২ ডিসেম্বর ছিলো বাচাই পর্ব। যাচাই বাছাই এ সোলাইমান চিশতি এবং হাবিবুল্লাহ বেলালীর মনোনয়ন বাতিল করে দিয়ে ৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। পরে আদালতে আপিল করে নির্বাচনী মাঠে ফেরেন বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির সভাপতি সোলাইমান চিশতি।
ভেড়ামারা পৌরসভায় ৯টি ওয়ার্ড নিয়ে রয়েছে ৩ টি সংরক্ষিত আসন। ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচনে লড়ছেন ৩ প্রার্থী। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর মোছাঃ রেনু খাতুন, শামীমা খাতুন এবং জরিনা খাতুন। ২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচনে লড়ছেন ৩ প্রার্থী। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর মোছাঃ ডলি খাতুন, রোজি হাসান, সাহেদা বেগম। ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচনে লড়ছেন ৪ প্রার্থী। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর মোছাঃ রুমা খাঁন, রোকেয়া খাতুন এবং রেহেনা খাতুন এবংশারমিন সুলতানা।
ভেড়ামারা পৌরসভায় ৯টি কাউন্সিলর পদে ভোটযুদ্ধে অবর্তীন হয়েছেন ২৯ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ১ ওয়ার্ডে লড়ছেন ৪ জন প্রার্থী। বর্তমান কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, আলমগীর হোসেন, মজিবুর রহমান বাবু মন্ডল, আব্দুর রশিদ। ২ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আরিফুল ইসলাম সান্টু, জহুরুল ইসলাম। ৩ নং ওয়ার্ডে ৩ জন শক্তিশালী প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন। এরা হলো বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, হাসানুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল। ৪ ওয়ার্ডেও প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর মোঃ সোলাইমান, সাবেক কাউন্সিলর আব্দুল হাই রিটু, মনিরুল ইসলাম মনি। ৫ নং ওয়ার্ডে আবারো প্রার্থী হয়েছেন, বারবার নির্বাচিত কাউন্সিলর, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন তরুন প্রার্থী মোস্তাফিজুর রহমান শোভন। ৬ নং ওয়ার্ডে নির্বাচনী যুদ্ধে আছেন ৩ জন প্রার্থী। এরা হলো বর্তমান কাউন্সিলর নাইমুল হক, আজমল হোসেন খাঁন শাকিল, আজমুল হোসেন। ৭নং ওয়ার্ডে ভেড়ামারা পৌরসভার ২ নং প্যানেল মেয়র খসরুজ্জামান ফারুকের সাথে লড়বেন সাবেক কাউন্সিলর শওকত আলম বকুল। ৮ নং ওয়ার্ডে লড়ছেন ২২ বছর ধরে পৌরসভার ৮ নং ওয়ার্ডবাসীর অভিভাবক হিসাবে বারবার নির্বাচিত, সফল কাউন্সিলর খাইরুল আমীন। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন আসাদুজ্জামান টমা। ৯ নং ওয়ার্ডে লড়ছেন ৪ জন প্রার্থী। এরা হলো ঃ বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান সবুজ, সিরাজুল ইসলাম, নজিবুল হক সুমন, শরিফুল ইসলাম।