১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১১:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আবারো নৌকা পেলেন আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা

ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আবারো নৌকা পেলেন আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভেড়ামারা পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তির মধ্যে দিয়ে তৃতীয় বারের মতো মনোনয়ন পেলেন তিনি। তারুন্যের অহংকার এই সফল নেতা আবারো নৌকা প্রতীক পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে ভেড়ামারা উপজেলা, পৌর আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন সহ পৌরবাসী। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক কে দেখা গেছে মিষ্টি বিতরন করতে।
আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এক প্রতিক্রিয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, আমাকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী (ভেড়ামারা পৌরসভা) করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে। এছাড়াও মনোনয়ন বোর্ড, কুষ্টিয়া সদর আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া জেলার আধুনিকায়নের রুপকার মাহবুব উল আলম হানিফ এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ছাড়ও সকল পর্য্যায়ের নেতাকর্মীদের কাছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তৃতীয় বারের মতো আমার প্রতি আস্থা রেখেছে। ২ বার মেয়র নির্বাচিত হয়েছি। দল, নেতাকর্মী এবং সাধারন জনগন আমার সাথে রয়েছে। আসন্ন নির্বাচনেও আমি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে দল এবং জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024