১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার মিরপুর, পোড়াদহে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কুষ্টিয়ার মিরপুর, পোড়াদহে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন


নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ভাতিজার ছুরিকাঘাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ভাতিজার ছুরিকাঘাতে ভাষা শেখ (৪৮) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পোড়াদহের চকপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত গনি শেখের ছেলে। ঘাতক বাদশা (২৬) নিহত ভাষা শেখের চাচাতো ভাইয়ের ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী জানায়, নারী ঘটিত ব্যাপার নিয়ে ভাষা শেখ এর সাথে তার চাচাতো ভাইয়ের ছেলে বাদশার দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ভাষা শেখের চা-এর দোকানে বাদশার সাথে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বাদশার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ভাষা শেখের বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ভাষা শেখকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম হত্যাকান্ডের বিষটি নিশ্চিত করে জানান, নিহত ভাষা শেখের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক ভাতিজা বাদশাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024