১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ

ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ

সরোয়ার হোসেন, ভেড়ামারা :

“খেলাধুলাকে হ্যাঁ, মাদককে না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগগাড়ীপাড়া গ্রামের যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
​ওয়ার্ডটির মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘অনুভূতি’র প্রতিষ্ঠাতা সৎ, যোগ্য ও সুশিক্ষিত মোঃ রোকনুজ্জামান রওনকের সৌজন্যে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এলাকা থেকে মাদক দূর করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
​ফুটবল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সাংবাদিক ও স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন অনুভূতির প্রতিষ্ঠাতা মোঃ রোকনুজ্জামান রওনক,
স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘অনুভূতি’র সভাপতি মোঃ আব্দুর রহমান মাষ্টার।
​ নারী ও শিশু অধিকার ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কাওছার আজমের পিতা মোঃ সাইফুল ইসলাম নান্নু
​এ সময় মেম্বার পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান রওনক বলেন, অলস সময় ও মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরণের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024