১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

ওসমান ফারুক :
কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
শনিবার (২ মে) বিকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হুসাইন।সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কার্ড কার্ড খেলার রাজনীতি বন্ধ করে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।” তারা অনতিবিলম্বে জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।বক্তারা আরও বলেন, ” রাজাকার বলে আমাদের দমানো যাবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ হয়ে গেছে। যারা এই ট্যাগ ব্যবহার করে রাজনীতি করতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে ভিনদেশে আশ্রয় নিয়েছে।”গণভোটের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, একই দিনে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে দ্বিমুখী আচরণ মেনে নেওয়া হবে না। একটি রায় মানবেন আর অন্যটি মানবেন না—এমন রাজনীতি জনতা আর বরদাশত করবে না।সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি ইব্রাহীম খলীল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিমউদ্দীন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস তনি, আহত জুলাই যোদ্ধা মোঃ উল্লাস, এবি পার্টি নেতা বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ।বিশাল এই গণমিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালীন সময়ে শহরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024