এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পযার্য়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নিবাহী অফিসার মো মামুন খাঁন।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মো হাবিবুল্লাহ,র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো:আনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার মো : শাহিন সরকার প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো:তরিকুল ইসলাম।
সম্মেলনে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।