১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
আমলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে ডা. নাজিম সুলতানের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন ও মানোন্নয়নে নতুন প্রত্যাশা

আমলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে ডা. নাজিম সুলতানের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন ও মানোন্নয়নে নতুন প্রত্যাশা

সাজ্জাদ হোসাইন, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমলা সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. নাজিম সুলতান। প্রফেসর মোহাম্মদ আবু জাফর মনিরুল ইসলামের অবসরজনিত বিদায়ের পর তিনি দ্বিতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন।
ডা. নাজিম সুলতান এর আগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তার পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, আমলা সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি এ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত। তাই এই প্রতিষ্ঠানের শিক্ষা মান বজায় রাখা, আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকাবাসী আশা করছেন, নতুন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে একটি সুস্থ, ইতিবাচক ও জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তুলবেন।
কলেজের ভেতরে পূর্ব থেকে বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার সমাধানে তিনি দৃঢ় পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অভিভাবকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া কলেজের অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালুর দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সর্বোপরি, এলাকাবাসী ডা. নাজিম সুলতানের প্রতি আস্থা রেখে আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে আমলা সরকারি কলেজ আরও সুশৃঙ্খল, মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং অতীতের সুনাম অক্ষুণ্ন রেখে নতুন উচ্চতায় পৌঁছাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024