১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

সোহেল রানা :
কুষ্টিয়া শহর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা’র আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মজলুম জননেতা মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ভেড়ামারা-মিরপুর -২ আসনের এমপি পদপ্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিনসহ জেলা ও শহরের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির মো: এনামুল হক। বক্তারা বলেন— “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন করা সম্ভব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সে জন্যই আমরা এসব চিকিৎসা সামগ্রী প্রদান করেছি।”
“জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক ও কল্যাণমূলক সংগঠন।”“জনগণের পাশে থেকে সেবা করা আমাদের ঈমানি দায়িত্ব।”শেষে এসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024