বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ নোমান জহির রাজা।
কুষ্টিয়া জেলা: ভেড়ামারা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়ন, চার, পাঁচ, ছয় নং ওয়ার্ড বাঁশের দিয়াড় গ্রামে জনাব সাইদুর রহমানের বাড়ির আঙ্গিনায় গতকাল শুক্রবার দুপুর তিনটায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সুধী সমাবেশে মোঃ সাইদুর রহমানে’র সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কুষ্টিয়া- ২ ভেড়ামারা মিরপুর আসনের এমপি প্রার্থী ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক বিদ ও ইসলামী ব্যক্তিত্ব মোঃ আব্দুল গফুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে’র সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তারবিয়াত বিভাগের সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ নুরুল আমিন জসিম আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল আলম বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোক্তার আলী, বাহাদুরপুর মফের আলি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীল সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ । পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।