| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ট্রান্সফরমারে আগুন/ কুষ্টিয়ার ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ৪ ঘন্টা বন্ধ থাকার পর চালু

ট্রান্সফরমারে আগুন/ কুষ্টিয়ার ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ৪ ঘন্টা বন্ধ থাকার পর চালু

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় ৩৩ কেভির বাস পিটির ১ ফেজে আগুন লাগার কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ভেড়ামারা,দৌলতপুর ও মিরপুর এই ৩ উপজেলা ব্যাপি সন্ধ্যা পুনে ৬ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ বিভাগের নিরলস পরিশ্রমের পর রাত পৌনে এগারোটার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
আজ ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার আয়ুব হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের টিম আসে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ভেড়ামারা উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কুষ্টিয়া ৩টা উপজেলা, ভেড়ামারা, দৌলতপুর এবং মিরপুর বিদ্যুৎ সরবরাহ পৌনে ৬টা থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।

ভেড়ামারা ওজোপাডিকো’ র আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ জানান, ৩৩ কেভির বাস পিটির ১ ফেজে আগুন লাগার কারণে বিদ্যুৎ বন্ধ হয়। ফায়ার সার্ভিস এসে খুব দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কাজ চলছে,আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024