১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ৪:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্টিত/ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে —–অধ্যাপক সিরাজুল ইসলাম

ভেড়ামারায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্টিত/ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে —–অধ্যাপক সিরাজুল ইসলাম

শাহ্ জামাল:
খেলাফত মজলিস ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার দশটায় ভেড়ামারা জিকে রেস্ট হাউসের সংলগ্ন ফুডল্যান্ড ক্যাফে রেষ্টুরেন্ট এ এক ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুর্থনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। ১৬ বছরের আওয়ামী দুঃশাসনে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। দমন, নীপিড়ন চালিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিলো। হামলা, মামলা, খুন, গুম করে স্তব্ধ করে দিতে চেয়েছিল ইসলামী আন্দোলন। অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, সকল যড়যন্ত্র ন্যাসাৎ হয়ে গেছে। এখন সময় ইসলামের। সময় কে কাজে লাগিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দূর্বার গতিতে এগিয়ে নিতে হবে আমাদের।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, পবিত্র দারসুল কোরান পেশ করেন, মাওলানা মোঃ আজিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া ঝিনাইদহ জোনের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভেড়ামারা উপজেলার বিশিষ্ট মুফতি আব্দুর রউফ, মাওলানা এসকেন্দার আলী, মুন্সি মইনুল হক, কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, সমাবেশ পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার। পরে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024