১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১২:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী মাঝে ঈদ উপহার বিতরণ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী মাঝে ঈদ উপহার বিতরণ

আশিক মাহমুদ :
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ শুভেচ্ছা হিসেবে চিনি, সেমাই, প্যাকেট দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। এসময় উপসিথত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল্লাহ ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

প্রতিবন্ধী এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরুপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। যারা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে তারা সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল প্রতিবন্ধিতা৷

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয় সকল ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পারিবারিক অবস্থ সম্পর্কে জানতে চান।তিনি আরো বলেন, তোমরা আমার কাছে অতি স্পেশাল, আমি তোমাদের সবার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগীতা লাগলে নিরদিধায় কোন মাধ্যমে আমাকে জানাবে, আমি সর্বাত্মক তোমাদের পাশে আছি আর থাকবো। তোমরা ভালো থাকেব, সুন্দর থাকবে ও সুস্থ্য থাকবে সবসময়। এ সময় সকল ছাত্র/ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়কে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024