শামিমুল হক শামীম :
“চলো যায় নবীর দেশে” শ্লোগানে যাত্রা শুরু করা হজ্জ ও ওমরাহ কাফেলা তাতাশা এখন পবিত্র নগরী মক্কায় অবস্থান করছে। কাফেলার হজব্রত পালন করতে যাওয়া হাজীরা ইতিমধ্যেই ওমরাহ হজ্জ সম্পূর্ণ করে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য একাগ্রচিত্তে ইবাদতে মশগুল হয়ে সময় কাটাচ্ছেন। আল্লাহর ঘরের সামনে নামাজ আদায় শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ প্রার্থনা করেছেন তারা।
গত অক্টোবর মাসে মেহেরপুর জেলা থেকে নব উদ্দ্যোমে যাত্রা শুরু করে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা নামের হজ্ব এজেন্সী। ওই মাসেই আনুষ্ঠানিকভাবে প্রথম সৌদি আরবে গিয়ে ওমরা হজ্ব পালন করে হজ্জব্রত পালন কারীরা। এরপর থেকেই প্রতি মাসেই তাতাসা হজ্জ কাফেলার নেতৃত্বে সৌদি আরব গমন করছেন সর্ব সাধারণ মানুষ।
তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক, সৎজন ব্যাক্তিত্ব মনিরুল ইসলাম বলেছেন, প্রায় প্রতি মাসেই ওমরা কাফেলা নিয়ে সৌদি আরবে মক্কা মদিনায় আসছে তাতাসা হজ্জ ও ওমরাহ কাফেলা। গত ১৮ই জানুয়ারি একটি কাফেলা নিয়ে সৌদি আরবের মক্কায় আমরা অবস্থান করছি। আগামী ১৯ শে ফেব্রুয়ারি একটি কাফেলা , পবিত্র মাহে রমজানে এবং ঈদের পর ১৪ এপ্রিল একটি বড় ওমরাহ কাফেলা নিয়ে ওমরাহ হজ্জ পালন করতে মক্কায় আসবে। তিনি বলেন, মহান আল্লাহ পাকের অনৈকট্য লাভের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের কাফেলার প্রোগ্রামগুলো সাজানো হয়ে থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ যাতে হেরেম শরীফে আদায় করা সম্ভব হয় এজন্য খুব কাছাকাছি নেওয়া হয় হোটেল। ওমরাহ হজ্জ পালন সহ মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এই সফরে অন্তর্ভুক্ত থাকে।
তাতাশা হজ্জ ও ওমরাহ কাফেলার কুষ্টিয়ার সমন্বয়কারী সাংবাদিক শাহ্ জামাল বলেন, মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাতাসা হজ্জ এবং ওমরাহ কাফেলা কাজ করছে। তাতাসার মাধ্যমে খুউব কম খরচে ওমরাহ পালন করতে পারে সাধারণ মানুষ। আগামী ১৯ ফেব্রুয়ারি মেহেরপুর এবং কুষ্টিয়ার বড় একটি কাফেলা পবিত্র ওমরা হজব্রত পালন করতে মক্কার উদ্দেশ্যে রওনা হবে। তিনি বলেন, ওমরাহ হজ্জে যাওয়ার আগেই যে সকল ওয়াদা করা হয়ে থাকে হজ্জব্রত পালন কারীদের সাথে, তাতাসা হজ্জ ও ওমরাহ কাফেলা সে সকল ওয়াদা সর্বাত্বক গুরুত্ব দিয়ে পালন করে থাকে।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে নিয়মিত ভাবে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার মাধ্যমে হজ্জ ও ওমরাহ পালন করছেন হাজীরা। গত ৭ নভেম্বর একটি বড় কাফেলা নিয়ে আনুষ্ঠানিক ভাবে পবিত্র নগরী মক্কা-মদিনার উদ্দ্যেশ যাত্রা শুরু করে তাতাসা।