১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বাৎসরিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বাৎসরিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীনতা ডেক্স:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারিপাড়াস্থ্ প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বাৎসরিক চিত্রাংকন প্রতিযোগিতা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির সভাপতি সাংবাদিক আজিজুল হাকিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চীফ ডাক্তার নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম পরিদর্শন করেন। প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা রুকসানা হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি বছরই প্রকৃতি ফাইন আর্টস স্কুলের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতা সহ জেলা বিভাগীয় জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে এলাকার সুনাম বৃদ্ধিতে অবদান রাখছে। প্রতিষ্ঠানটির পরিচালিকা রুকসানা হাকিম এর তত্ত্বাবধানে ও নিবির পরিচর্যায় প্রতিষ্ঠানটি উত্তরোত্তর তাদের সুনাম বৃদ্ধি করবে বলে অতিথিরা মনে করেন। অভিভাবক ও শিশু শিক্ষার্থীরা মনে করেন, প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা রুকসানা হাকিম’র ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা অংশ নিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রেখে চলেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024