১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার প্রবীন সাংবাদিক আলহাজ্ব আনছারুল হক আর নেই। শোক প্রকাশ

ভেড়ামারার প্রবীন সাংবাদিক আলহাজ্ব আনছারুল হক আর নেই। শোক প্রকাশ

স্বাধীনতা ডেক্স :
দৈনিক ইনকিলাবের ভেড়ামারা উপজেলা প্রতিনিধি ও জাতীয়-স্থানীয় দৈনিক পত্রিকার ভেড়ামারা সংবাদপত্রের এজেন্ট , লাকী স্টোর এর স্বত্বাধিকারী এবং ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আনছারুল হক আর নেই। আজ রবিবার দুপুর দেড়টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যাক আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ রাত ১০টার সময় ফারাকপুর গোরস্থান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হবে। ভেড়ামারার প্রবীন সাংবাদিক আলহাজ্ব আনসারুল হকের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভেড়ামারার সংবাদিকবৃন্দরা। শোক প্রকাশ করেছেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, দৈনিক যুগান্তর পত্রিকা ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জৈমুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব খাদেমুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024