উজ্জল হোসেন :
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির নির্বাচনে গাজী-জহির-আলমগীর পরিষদের প্যানেল পরিচিতি কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুষ্টিয়ার পালকি চাইনিজ রেষ্টুরেন্ট এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেলের প্রধান এবং সভাপতি পদপ্রার্থী গাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচনের মহাসচিব প্রার্থী মোঃ জহিরুল ইসলাম। গাজী-জহির-আলমগীর পরিষদের খুলনা বিভাগের সহ-সভাপতি পদপ্রার্থী ভেড়ামারার কৃতি সন্তান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিট আরিফুল ইসলাম’র সার্বিক তত্বাবধায়নে এবং সঞ্চলনায় অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ঢাকা বিভাগ বিমল চন্দ্র মন্ডল, যুগ্ন মহাসচিব প্রার্থী নূর ইসলাম, যুগ্ন মহাসচিব (খুলনা) প্রার্থী তানিয়া খাতুন, অর্থ সচিব আলমগীর হোসেন, সহ প্রচার সচিব প্রার্থী মখলেছুর রহমান মেজবা, দপতর সচিব সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আল আমীন, জান্নাতুল ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের দুই প্রার্থী সহ-সভাপতি আরিফুল ইসলাম এবং যুগ্ন মহাসচিব তানিয়া খাতুনের হাত উঁচু করে ধরে পরিচিতি করিয়ে দিয়ে গাজী-জহির-আলমগীর পরিষদের দেওয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন। ফার্মাসিটদের উদ্দ্যেশ করে তারা বলেন, ১৮ বছর পর ফার্মাসিটদের নিজেদের অধিকার রক্ষা করতে, দাবী আদায় করতে এবং ফার্মাসিট জাতিকে পরিবর্তনের স্বার্থে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দেওয়ার দাবী জানান।