১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় অবৈধ চিনিকল ও গুড়ের বার জব্দ

ভেড়ামারায় অবৈধ চিনিকল ও গুড়ের বার জব্দ

মোঃ স্বরন :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গুড় ব্যাবসায়ী সুজন সরদার কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন। এসময় গুড় প্রস্তুত করার সকল জিনিস খাবার সোডা, হাইড্রোস, ডালডা, বিভিন্ন পাউডার দ্রব্যাদি নষ্ট করা হয়।
অপর দিকে একই এলাকার গনি মিয়া গুড়ের বিভিন্ন কালারের বার তৈরী করে ট্রলি ট্রাক ড্রাইভার মোঃ কাজল এর পরিবহন মাধ্যমে নাটোরে সরবরাহকালে কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে ২২০ পিচ গুড়ের বার যা আনুমানিক ১০০ মন কুচিয়ামোড়া বাজারস্থ ধৃত হন। ড্রাইভার কাজল এর তথ্য মতে গুড়ের বার তৈরী প্রতিষ্ঠানে গেলে গুড় তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায় কিন্তু উক্ত প্রতিষ্ঠানের কোন ব্যাক্তিকে খুজে পাওয়া যায় না।

এ সময় ড্রাইভার কাজলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০,০০০/= দশ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাইভার কাজল ও আশপাশের লোকজনের কাছে গুড়ের বার তৈরীতে বিভিন্ন উপকরণ সম্পর্কে জানতে চাইলে ভিত্তিহিন কিছু উদ্ভুট তথ্য প্রদান করেন। ভিত্তিহিন তথ্যে মতে এই গুড়ের বারে মিষ্টি কুমড়া, ভুট্ট্রার আটা, চিনি, খাবার ডাইড্রোস ও বিভিন্ন ধরনের রং ব্যবহার করে হয়েছে।
জব্দকৃত গুড়ের ২২০ পিচ গুড়ের বার গুলো কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ল্যাবে টেষ্টের জন্য কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর উদ্ধর্তন কমকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024