মোঃ সাজ্জাদ হোসেন,স্টার্ফ রিপোর্টার :
সাফ-অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপ ২০২২ এর সর্বোচ্চ গোলদাতা এবং বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব এর স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দদের কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের পক্ষ থেকে পিয়াস আহমেদ নোভাকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়। এ সময় পিয়াস আহমেদ নোভা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা থেকে আমি অনুপ্রাণিত। এই অনুপ্রেরণা নিয়ে দেশের মানুষকে আরও ভালো ফুটবল খেলা উপহার দিতে পারব। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একলিমুর রেজা আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আসকর আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, ইমরান হোসেন, মোঃ রিপন, মোঃ আরিফসহ আরও অনেকে, এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গাফফার। উল্লেখ্য,ভারত- ২০২২ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটির আয়োজক, প্রতিযোতাটি ২৫ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়।পুরো আসরে নোভা দাপটের সাথে ফুটবল খেলে দেশ ও এলাকার মানুষের মুখ উজ্জল করে ।