১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরের মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী

দৌলতপুরের মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী

দৌলতপুর প্রতিনিধি :
“বিভেদ নয় ঐক্য, বন্ধুত্ব মোদের লক্ষ্য” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন শেষে ওই ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক রোকন বিশ্বাসের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ মোঃ নাজমুল হোসাইন (সাগর), ইখতিয়ার হোসেনসহ অন্যান্য সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম। প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাঁধের বাজার গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত সকল সাবেক শিক্ষার্থীদের পরিচয় পর্ব, শিক্ষক ও অতিথিদের সম্মাননা গিফট বিতরণ করা হয়। বিকেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সংগীত পরিবেশন করেন। এছাড়াও উৎসব মুখর পরিবেশে বন্ধু-বান্ধবীদের মধ্যে হাঁড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024