১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:২১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে বজ্রপাতে পিতা পুত্র হতাহত

কুমারখালীতে বজ্রপাতে পিতা পুত্র হতাহত

মাহমুদ শরীফ :

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে পিতা পুত্র হতাহত হয়েছে। বজ্রপাতে নিহত হয় পুত্র বাপ্পী সেখ (১৪)। এসময় বজ্রপাতে গুরুতর অাহত হয় বাবা শিপন সেখ।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মূলগ্রামের কৃষক শিপন ও তার ছেলে বাপ্পী মাঠে গবাদিপশুর ঘাস কাটতে যায়। এসময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতে মাঠেই ছেলে মারা যায় এবং বাবা গুরুতর আহত হন।

পরে মাঠের অন্যান্য কৃষকেরা টের পেয়ে আহত অবস্থায় বাবা শিপনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হলেও শরীরের একাংশ অকেজ হয়ে যায়।

শিপনের প্রতিবেশী জসিম বলেন, বাবা ও ছেলে বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এসময় বজ্রপাতে মাঠেই ছেলের মৃত্যু হয় এবং আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

এঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে এক কিশোর নিহত ও তার বাবা আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বাড়িতে চিকিৎসা চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024