শাহ্ জামাল :
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, ইউনিয়নের নৌকার কান্ডারী শাহাবুল আলম লালু’র প্রতিই আস্থা আওয়ামীলীগ নেতাকর্মী এবং ভোটারদের। আগামী নির্বাচনে তাকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় ধরমপুরবাসী। ভোটাররা মনে করেন, ধরমপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের একমাত্র যোগ্য কান্ডারী শাহাবুল আলম লালু। তিনি নির্বাচিত হলেই নিরাপদ থাকবে দল এবং জনগন। ধরমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এবং নেতাকর্মীদের সাথে কথা বলে এসব কথা জানিয়েছেন ভোটাররা।
ভেড়ামারা শহর ঘেঁষে মাত্র ২ কিলোমিটার অদূরে ধরমপুর ইউনিয়ন পরিষদ। প্রায় সাড়ে ৯ বছর আগে প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন হাল সময়ের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান শাহাবুল আলম লালু। প্রথম মেয়াদ সফলতার সাথে শেষ করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দ্বিতীয় মেয়াদে আবারো চেয়ারম্যান নির্বাচিত হন। অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ পেয়ে সুন্দর গোছালো একটি ইউনিয়ন পরিষদ গঠন করেন তিনি। ধরমপুরবাসীকে উন্নয়নের মহাসড়কে টেনে তোলায় লালু চেয়ারম্যানের সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। অবহেলিত ধরমপুর ইউনিয়নের আবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করেছেন তিনি। ধরমপুর ইউনিয়ন পরিষদের পাশেই শেখ রাসেল পার্ক নির্মান করে ধরমপুরবাসী সহ ভেড়ামারা উপজেলার মানুষকে তিনি আনন্দে ভাসিয়েছেন। ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, কিন্ডরগার্টেন স্কুল সহ প্রতিটি সেক্টরেই উন্নয়নের ছোয়া লাগিয়েছেন তিনি। বর্তমান সরকারের ভিশন এবং মিশন সফল ভাবে বাস্তবায়ন করে চলেছেন সফল এবং সুযোগ্য এই চেয়ারম্যান।
ধরমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম। তিনি জানান, শাহাবুল আলম লালু কে চেয়ারম্যান হিসাবে পেয়ে ধরমপুর ইউনিয়নবাসী সুযোগ্য এবং দক্ষ নেতৃত্ব পেয়েছে। তার হাতেই নিরাপদ রয়েছে দল এবং জনগন।
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান ও গোলজার হোসেন বলেন, লালু চেয়ারম্যান ৩৩ বছর ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। বাংলাদেশের কোন জায়গায় ইউনিয়ন পর্য্যায়ে আওয়ামীলীগের কোন অফিস নিয়মিত এবং জাকজমক পূর্ন পরিবেশে পরিচালনা করা হয় কিনা আমার জানা নাই। তবে লালু চেয়ারম্যান ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের অফিসকে সব সময় জাকজমক পূর্ন করে রেখেছেন। প্রতি দিনই শত শত নেতাকর্মী আওয়ামীলীগ কার্য্যালয়ে আসেন। নেতকর্মীদের মিলন মেলায় পরিনত হয় আওয়ামীলীগ অফিস।
ধরমপুর ইউনিয়ন আওয়ামীকৃষক লীগের সভাপতি আবুল হোসেন জানিয়েছেন, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে বন্ধন অটুট রেখে দক্ষ রাজনৈতিক শাহাবুল আলম লালু। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উন্নয়নের মাইল ফলক রচিত হয়েছে ইউনিয়নে। এমন কোন সেক্টর নেই যেখানে লালু চেয়ারম্যানের উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবহেলিত এ ইউনিয়ন টি এখন সমৃদ্ধ। দল এবং জনগন তার সাথে রয়েছে। আগামী নির্বাচনেও তাকেই নৌকার কান্ডারী হিসাবে আমরা চায়। তিনি প্রার্থী হলেই প্রতিবারের ন্যায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি।
ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের পরীক্ষিত নেতা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বেলাল উদ্দীন সাবান। তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় এখন ধরমপুর ইউনিয়ন। ধরমপুরের জনগন কে সাথে নিয়েই চেয়ারম্যান শাহাবুল আলম লালু সব সময় সমস্যা গুলো চিহ্নিত করে সমাধান করেছেন। উন্নয়ন নিশ্চিত করেছেন। সে কারনেই দল এবং জনগন তার সাথে রয়েছে। তারা বলেন, এবারো শাহাবুল আলম লালুকেই দল নৌকার কান্ডারী হিসাবে মনোনয়ন দেবেন এবং প্রতিবারের ন্যায় এবারো বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ধরমপুরের উন্নয়ন অগ্রযাত্রা অব্যবহত রাখবেন।
ধরমপুরের সাধারন জনগন চেয়ারম্যান শাহাবুল আলম লালুর প্রতিই পূর্ন আস্থা রেখেছেন। ভোটররা বলেন, নির্বাচনে তার পক্ষে এবারো প্রচারনায় অংশ নিয়ে গনজোয়ার সৃষ্টি করবো। বিগত দিনের চেয়ে আরো বড় বিজয় তারা উপহার দেবেন বলে সকলেই মত পোষন করেন।
ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, দীর্ঘ সময় ধরে ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অামি দল পরিচালনা করে অাসছি। সাধারন সম্পাদক হিসাবে সুখে দুখে আমিই নেতৃত্ব দিয়েছি ৩৩ বছর। সুসময় এবং দুঃসময়ে সকল সময়ই আমি জনগনের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। জনগন এবং দলকে আমি ভালোবাসি। তারুন্যের অহংকার, বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য এবং দক্ষ নেতৃত্ব, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ’র ঐকান্তিক প্রচেষ্টা আর জনগনের প্রত্যক্ষ ভোটে আমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নেতার প্রতি পূর্নাঙ্গ আস্থা এবং আনুগত্য রয়েছে। ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগ আমার সাথে রয়েছে। জনগন আমাকে চায়। সে কারনে আমি আবারো নির্বাচন করতে চায়। আমি জনগনের প্রকৃত সেবক হয়ে বেঁচে থাকতে চায়। আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে ধরমপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখবো ইনশাল্লাহ।