১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১০:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ১১ দলের নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত/ সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়

কুষ্টিয়ায় ১১ দলের নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত/ সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়

ক্বারী ওসমান আহমেদ ফারুকী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশী। আমরা দেশে বেকার রাখতে চায় না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধা সম্পন্ন জাতি গড়তে চায়। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে।

কুষ্টিয়ায় ১১ দলের নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জামায়াতের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন,
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম,
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী,
বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপত আবু ইউসুফ।
পরিচালনা করেন জামায়াতের শহর আমীর এনামুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024