১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বিজয় দিবস উপলক্ষে মিরপুরে দিনব্যাপী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

বিজয় দিবস উপলক্ষে মিরপুরে দিনব্যাপী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

আমলা অফিস :

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুওে মহান বিজয় দিবস –২০২৫ উপলক্ষে দিনব্যাপী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, সদরপুর বিশ্বাসপাড়ায় অনুষ্ঠিত এই কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ জরুরি মানবিক সহায়তার লক্ষ্যে পরিচালিত হয়। আয়োজক হিসেবে ছিল মাস্টার পাড়া যুবসংঘ, সহযোগিতায় ছিলেন কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা। ক্যাম্পেইনে প্রায় ১০০ জন অংশ গ্রহণ কারীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা হয়। পরীক্ষার দায়িত্বে ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. নাজিবুল হক, যিনি অংশ গ্রহণ কারীদের ব্লাড গ্রুপ নির্ধারণের পাশাপাশি তাদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামশর্ ও প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রমজান আলী। এছাড়া আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মাস্টার পাড়া যুবসংঘের সভাপতি মো.আব্দুল্লাহ আল মামুন (রাসেল), সাধারণ সম্পাদক মো. একরামুল হক রানা এবং কৃষকের বাতিঘর এর কো-ফাউন্ডার ও কোষাধ্যক্ষ মো. আশাদুজ্জামান (রতন)। তাদের সক্রিয় নেতৃত্বে কর্মসূচি টি সুন্দও ভাবে সম্পন্ন হয়। অংশ গ্রহণকারীরা জানান, এমন ধরনের উদ্যোগ প্রয়োজন, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং জরুরি ব্লাড ব্যাংকের প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হবে, যাতে স্বাস্থ্যসেবা এবং মানবিক সচেতনতা সমানভাবে পৌঁছানো যায়। আয়োজন কর্তৃপক্ষ জানান, কর্মসূচির উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্লাড গ্রুপ নির্ধারণ নয়, বরং সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে জনসাধারণকে সুরক্ষিত রাখা। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগতাদের জন্য শিক্ষণীয় এবং মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। উক্ত দিনব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও পাশাপাশি সমাজে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে মানুষকে স্বাভাবিক স্বাস্থ্যসেবা ও জরুরি তথ্য প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024