১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
চাঁদা না পেয়ে যুবকের দুই পায়ে ড্রিল করে দিয়েছে সন্ত্রাসীরা।

চাঁদা না পেয়ে যুবকের দুই পায়ে ড্রিল করে দিয়েছে সন্ত্রাসীরা।

নিজেস্ব প্রতিনিধিঃ চাঁদা না পেয়ে যুবকের দুই পায়ে ড্রিল করে দিয়েছে সন্ত্রাসীরা। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া রেলগেইট এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা ও ভাইও। আহত মো. আমজাদ হোসেন একই এলাকার হাদু মাঝির দোকান এলাকার বাসিন্দা মো. আজিমের ছেলে। এ ঘটনায় আজিম ও তার আরেক ছেলে আরাফাত হোসেনও আহত হয়েছেন।

আমজাদের চাচাতো ভাই মো. নাসির জানান, হাদু মাঝির দোকান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. আজিম। তার কাছে একমাস আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে কথিত যুবলীগ নেতা এসরামুল হক এসরালের অনুসারী শমসের পাড়া এলাকার সন্ত্রাসী জালাল, মিলতাত, রাশেদ, নিশান ও দিদার। টাকা দিতে অস্বীকার করলে তারা ওই সময় দোকানে হামলা চালায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন আজিম। বিষয়টি সন্ত্রাসীরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্বপরিবারে হাজীরপুল এলাকায় দাওয়াত খেতে যান মো. আজিম। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের রেখে একা সিএনজি অটোরিকশা করে বাসায় ফিরে আসছিলেন মো. আমজাদ। শমসের পাড়া রেলগেইট এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশা থামিয়ে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর করা হয়। এরপর তার বাবাকে ফোন করে টাকা নিয়ে আসতে বলে সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মো. আজিম। টাকা না আনায় বাবার সামনে ছেলেকে ড্রিল মেশিন দিয়ে পায়ে ড্রিল করে তারা। তাকেও মারধর করা হয়। ভাই ও বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন আরাফাত হোসেন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা আহত বাবা ও দুই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) আবদুর রহিম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে বাবা ও দুই ছেলেকে মারধর করেছে সন্ত্রাসীরা। একজনকে পায়ে ড্রিল করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024