১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১০:৩০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কঠোর অবস্থানে প্রশাসন

ভেড়ামারায় অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কঠোর অবস্থানে প্রশাসন

নোমান জহির রাজা/মোঃ উজ্জল হোসেন :
একদিন পরেই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামীলীগ, জাসদ এবং আওয়ামীলীগের বহিস্কৃত প্রার্থীরা উত্তাপ ছড়াচেছ। বিজয় ছিনিয়ে নিতে এখন মুখোমুখি প্রার্থীরা। বিজয় নিশ্চিত করতে বৈধ অবৈধ সকল প্রক্রিয়ায় প্রার্থীরা গ্রহন করতে পারেন, এমন শঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। পুলিশ, র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভেড়ামারার ৬টি ইউনিয়ন পরিষদের ৬০ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ও বাহিরচরে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৬,১৭৭। পুরুষ ৭৩,১২৬ মহিলা ৭৩,০৫১। ৫৫ টি ভোট কেন্দ্র এবং ৫টি অস্থায়ী ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহন করা হবে।

অধিক এবং কম ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রত্যেকটি কেন্দ্রই ঝুকিপূর্ণ উল্লেখ্য করে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছে উপজেলা প্রশাসন। নির্বাচনে পর্যাপ্ত আনসার, পুলিশ, র‌্যাব এবং বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও ৩ জন ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে ষ্ট্রাইকিং র্ফোস পুরো ভেড়ামারা উপজেলা চষে বেড়াবেন। কন্ট্রোল রুমে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার এবং সহকারী কমিশনার ভূমি ম্যাজিষ্ট্রেট রেকসোনা খাতুন। প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে, কোন বিশেষ প্রার্থী কে ছাড় দেওয়া বা সুযোগ সুবিধা দেওয়া নয়, একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সর্ম্পন্ন করার নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদেরও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। আর ভোটের দিন সকালে বিশেষ কায়দায় পৌঁছানো হবে ব্যালেট পেপার। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সর্ম্পূন্ন করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা দীনেশ সরকার বলেছেন, একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। নির্দেশনাও সেভাবে রয়েছে। ভোটের দিন সকল কেন্দ্রই নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে রাখা হবে। নির্বাচনে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে। যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সকল প্রস্তুতি রয়েছে প্রশাসনের। তিনি বলেন, অাবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোটের দিন ভোর রাতে বিশেষ ব্যবস্থায় এক যোগে ৬০ টি কেন্দ্রই ব্যালট পেপার পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024