১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
৪৮ ঘণ্টার অবরোধ সারাদেশে ২১ স্থানে অগ্নিসংযোগ, দিনের চেয়ে রাতে বেশি

৪৮ ঘণ্টার অবরোধ সারাদেশে ২১ স্থানে অগ্নিসংযোগ, দিনের চেয়ে রাতে বেশি

স্বাধীনতা ডেক্স :
বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, দিনেরবেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের ২১টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর ও নারায়ণগঞ্জে চারটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, আনোয়ারা ও পটিয়ায় চারটি, রাজশাহী বিভাগের বগুড়ায় একটি ঘটনা ঘটে।এসব ঘটনায় ১৫টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি, একটি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট ও ২৪২ জন জনবল কাজ করেন।পরিসংখ্যান বিশ্লেষণ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই দুদিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং বাকি পাঁচটি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।
এদিকে ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024