| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
২৫ জানুয়ারী জনসভা সফল করতে তাড়াশে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৫ জানুয়ারী জনসভা সফল করতে তাড়াশে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ ;
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা শাখার আয়োজনে আগামী ২৫ জানুয়ারী নিমগাছী কলেজ মাঠে জনসভা সফল করতে তাড়াশ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় তাড়াশ উপজেলা জামায়াত কাযালয়ে উপজেলা আমীর খ.ম.সাকলাইনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মূতুজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, কম পরিষদ সদস্য প্রভাষক আবুল বাশার, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব, উপজেলা বায়তুলমাল সম্পাদক ইউনুস আলী,মাগুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোশাররফ হোসেন, দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ।
সভায় আগামী ২৫ তারিখের জনসভা সফল করতে তাড়াশ উপজেলা থেকে ২০হাজার লোকের উপস্থিত নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024