১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
১৭ বছর পর কুমারখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৭ বছর পর কুমারখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদ শরীফ, কুমারখালী : বিগত আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম, নির্যাতন ও বাধার কারনে ১৭ বছর পর বাংলাদশে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ নভেম্বর শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম। পৌর জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক কামারুজ্জামান মিয়া, কুমারখালী উপজেলা জামায়াতে আমীর আফতাব উদ্দীন এবং কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আফজাল হুসাইন।
বনি আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসাইন ও কুমারখালী উপজেলা সভাপতি ইসরাইল হোসেন।
দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন আয়োজন করায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সম্মেলন শেষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পাবলিক লাইব্রেরী থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024