১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৯:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
১৪৪ ধারা জারি অমান্য করে/ তাড়াশে ওয়াকফ সম্পত্তির জমির ধান কেটে নিলেন প্রভাবশালীরা

১৪৪ ধারা জারি অমান্য করে/ তাড়াশে ওয়াকফ সম্পত্তির জমির ধান কেটে নিলেন প্রভাবশালীরা

এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় সাড়ে ৫ বিঘা ওয়াকফ সম্পত্তি জোড়পূর্বক দখল এবং কোর্টের ১৪৪ ধারা জারি অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েক জন প্রভাবশালীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া মৌজা জমি থেকে ধান কেটে নেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের গোয়াল বিশ^া গ্রামের মোশারফ হোসেন বুলুর ছেলে মো. আল আমিন, মৃত মকরম আলীর ছেলে মো. শামছুল হক, মোহাম্মদ আলী, মোশারফ হোসেন বুলু, মো. আব্দুল লতিফ, মৃত মোন্তাজ আলীর ছেলে মো. সিরাজ, মো. সামাদ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ও মো. মজিবুর রহমানের ছেলে মো. নুর নবী।
এ দিকে ধান কাটার খবর পেয়ে ভুক্তোভোগী মোতাওয়াল্লী জহুরুল ইসলামের বোন মোছা. মর্জিনা বিবি তাড়াশ থানায় ও জাতীয় জরুরি সেবা (৯৯৯) যোগাযোগ করলেও পুলিশ ঘটস্থলে গিয়ে পৌঁছালে ধান কাটা বন্ধ করে পালিয়ে যায় প্রভাবশালীরা।
ভুক্তোভোগী মোতাওয়াল্লী মো. জহুরুল ইসলাম জানান, ১৯৬৫ সালের ২৩ জানুয়ারি থেকে মসজিদে দেওয়ার পর থেকেই আমাদের পরিবার এ জমির ভোগ দখল করে আসছে। তবে ২০২১ সালে আলআমিন গং থানায় একটি মামলা দায়ের করে কিন্তু থানার মামলার রায় আমার পক্ষেই আসে। এরপর ওরা মোতাওয়াল্লী হওয়ার জন্য চোরাই পথে ওয়াকফ অফিসে আবেদন করেছে। সেখানেও পারেনি। এরপর জোড়পূর্বক জমি দখল এবং ধান রোপন করতে গেলে আমরা সিরাজগঞ্জ কোর্টে মামলা দায়ের করি। এরপর কোর্ট থেকে ১৪৪ ধারা জারি হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত (২৩ এপ্রিল) ওয়াকফ সম্পত্তির বোরো মৌসুমের ইরি ধান সংগ্রহ করার জন্য তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল ইসলাম বরাবর লিখিত আবেদন করি। আর ৫ মে কোর্টে তারিখ ছিল। অথচ গত ১ মে ভোর আলআমিন গং কোর্টের ১৪৪ ধারা জারিও অমান্য করে ধান কেটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তিনি আরো জানান, ২০২৫ সালের ১৬ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. ফখরুল ইসলামের স্বাক্ষরিত একটি তালিকাভুক্তিকরণে আমাকে বার্ষিক ৫৫ হাজার টাকা গোয়াল বিশ^া মসজিদ ওয়াকফ এষ্টেটে প্রদান করতে বলা হয় এবং সেই সাথে আমাকে আগামী তিন বছরের জন্য এষ্টেটটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য মোতাওয়ালী নিয়োগ করা হয়েছে।
আর প্রভাবশালী আল আমিন বলেন, মসজিদ কমিটি এবার ধান লাগিয়েছিল এজন্য আমরা ধান কেটেছি। আর এ ধানের টাকা আমরা গচ্ছিত রেখেছি। যা দিয়ে মসজিদের কাজ করা হবে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রূত অফিসার-ফোর্সসহ পুলিশ ঘটনাস্থলে যায়, ততক্ষণে তারা ধান কেটে নিয়ে যায়। আর কিছু ধান অসমাপ্ত ছিল যেটা নিয়ে যেতে পারেনি। যেহেতু ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু আলআমিন গং ১৪৪ জারি ভাইলেশন করেছে এবং কোর্টের আর্দেশ অমান্য করেছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিস্তারিত প্রতিবেদন কোর্টে দাখিল করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024